আজকে একটা মজার টিপস আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য এই ছোট টিপস। ভালো লাগলে লাইক, কমেন্ট শেয়ার করবেন প্লিজ।
কখনো হয়তো বার্তা লেখা শেষ করে সেন্ড বোতামে ক্লিক করার পরপরই বুঝলেন, পাঠানো ই-মেইলে কিছু একটা ভুল হয়েছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে, মেইলটি পৌঁছে গেছে তার গন্তব্যে! মেইল পাঠাতে সেন্ড বোতামে ক্লিক করার পরও অন্তত কিছুটা সময় পর্যন্ত সেটা ফিরিয়ে আনা অর্থাৎ আনডু করার সুযোগ জিমেইলে পাওয়া যাবে। জনপ্রিয় মেইল সেবা জিমেইলের ল্যাবস ব্যবহার করে এ রকম আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। সুবিধাগুলো চালু করতে হলে জিমেইলে ঢুকে (লগ-ইন) ওপরে ডানদিক থেকে Settings নির্বাচন করতে হবে। তারপর Labs ট্যাবে ক্লিক করলে উপাদানগুলোর তালিকা দেখা যাবে, সেখান থেকে সুবিধাগুলো সক্রিয় করা যাবে।

Green Robot : জিমেইলের চ্যাটে থাকা লোকজন যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাহলে তাঁদের নামের পাশে একটি ছোট্ট রোবট আইকন দেখাবে। এভাবে কারা কম্পিউটার থেকে আর কারা অ্যান্ড্রয়েড যন্ত্র থেকে চ্যাট করছেন, সেটা সহজে বোঝা যাবে। সুবিধাটি একইভাবে ল্যাবস ট্যাবে গিয়ে সক্রিয় হবে।
Undo Send : তাড়াহুড়ো করে সেন্ড বোতাম চেপে দিয়েছেন? সেন্ড বোতাম চাপলেও সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময়ের মধ্যে মেইল বার্তাটি আবার ফিরিয়ে আনা যাবে। এ জন্য বার্তা পাঠানোর পরই পর্দার ওপরে মাঝামাঝি জায়গায় থাকা Undo লিংকে ক্লিক করে কাজটি করা যাবে। সুবিধাটি চালু করতে চাইলে সেটিংস অপশনে ক্লিক করার পর Labs ট্যাবে গিয়ে Undo Send অপশনটি সক্রিয় করুন। তারপর General ট্যাবে গিয়ে আনডু সেন্ড অপশনের ডানে থাকা মেনু থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করুন। তারপর পেজের নিচে থাকা Save Changes চেপে সেটিংসটি সংরক্ষণ করুন।
Create By: Rafez Technology.bd
Fb Page: Rafez technology.bd
Fb Id: RafezUddin

0 comments:
Post a Comment