Ads 468x60px

Search This Blog

Tuesday, October 10, 2017

ফেসবুকে ফোন নম্বর লুকিয়ে রাখুন নিজের নিরাপত্তার জন্য


বাড়তি নিরাপত্তার জন্য ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ফোন নম্বর যোগ করতে বরাবরই উৎসাহ দিয়ে আসছে। নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা বা দ্বিগুণ নিরাপত্তার খাতিরে নিজের ফোন নম্বর ব্যবহার করলেও কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। কেউ যদি ফেসবুক অ্যাকাউন্টে নিজের ফোন নম্বর দিয়ে থাকেন এবং প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন না করেন, তাহলে তাঁর ব্যক্তিগত তথ্য যে কেউ দেখার সম্ভাবনা রয়েছে। এমনকি এটি কার ফোন নম্বর, সেটি জানা না থাকলেও হবে, শুধু নম্বরটি দিয়ে ফেসবুকসহ গুগলের মতো সার্চ ইঞ্জিনে অনুসন্ধান চালালে ফলাফল হিসেবে নিজের অনেক তথ্যই প্রকাশিত হয়ে যেতে পারে। এ জন্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিরাপত্তার স্বার্থে ফোন নম্বর ব্যবহার করলেও একই সঙ্গে দ্রুত সেটা লুকিয়ে রাখার ব্যবস্থা করা উচিত।



বাংলাদেশে অনেকেই ভিন্ন ভিন্ন মোবাইল অপারেটরের দুটি সিম ব্যবহার করে থাকেন। সবচেয়ে ভালো হয় কম পরিচিত বা নতুন কোনো নম্বর, যেটা সাধারণত কম ব্যবহার করা হয়, সেটাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা। কোনোভাবে সিম ক্লোন হলে বা কেউ জালিয়াতির আশ্রয় নিয়ে সিম উঠিয়ে ফেললে, ফেসবুকসহ অন্যান্য অ্যাকাউন্ট হ্যাক করা একেবারেই সহজ। এ জন্য কোনো রকম হ্যাকিং জানারও প্রয়োজন পড়বে না। ফেসবুকে যখন নতুন অ্যাকাউন্ট খোলা হয় বা ফোন থেকে যখন কোনো ছবি বা ভিডিও আপলোড করা হয়, তাহলে ফেসবুক নিজের ফোন নম্বর যোগ করতে বলে। আবার দুই স্তরের নিরাপত্তা চালু করলেও ফোন নম্বর দিতে হয়। নিজের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি সেটিংস পরিবর্তন না করলে, যে কেউ ফোন নম্বর লিখে অনুসন্ধান চালালে কিছু তথ্য এমনিতেই পাওয়া যায়, যেমন নিজের প্রোফাইলের ছবি, নাম, পেশা ও অবস্থান ইত্যাদি।
ফেসবুকে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখতে চাইলে অ্যাকাউন্টে প্রবেশ করে ওপরে নীল বারের ডান পাশে থাকা নিচের দিকে তির চিহ্নিত আইকনে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস অপশনে ক্লিক করলে জেনারেল সেটিংস অপশন আসবে। এবার বাঁয়ের মেনু থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করার পর ডানের Who can look me up? অংশ থেকে Who can look you up using the phone number you provided? অপশনটিতে ক্লিক করুন বা ডানের এডিট লিংকে ক্লিক করুন। নিচের ড্রপ ডাউন মেনু থেকে ফ্রেন্ডস বা প্রয়োজনীয় অপশনটি নির্বাচন করে দিন। এর নিচেই আরেকটি প্রাইভেসি অপশন রয়েছে। আপনার ফেসবুক প্রোফাইলটি অন্যান্য সার্চ ইঞ্জিনে যুক্ত হবে কি না, সেটা জানতে চাওয়া হবে। এখনেও এডিট লিংকে ক্লিক করে Let other search engines link to your timeline অপশন থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিন। নিজের ই-মেইল ঠিকানা ব্যবহার করে কেউ খুঁজে পেতে না চাইলে সেটাও পরিবর্তন করে দেওয়া যাবে একইভাবে।

Create By: Rafez Technology.bd
read more

উইন্ডোজ 7 থেকে এখনো পাবেন বিনা মূল্যে উইন্ডোজ 10

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার পর মাইক্রোসফট তা এক বছর পর্যন্ত বিনা মূল্যে হালনাগাদ করার সুযোগ দিয়েছিল উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ সংস্করণের বৈধ ব্যবহারকারীদের। অনেকেরই জানা আছে, সেই সুযোগ শেষ হয়েছে গত বছরের ২৯ জুলাই। এর মানে নতুন উইন্ডোজ ১০ বৈধভাবে ব্যবহার করতে হলে টাকা দিয়ে কিনতে হবে। মজার ব্যাপার হলো, বিনা মূল্যে উইন্ডোজ ১০ পাওয়ার সময়সীমা শেষ হলেও এই কথা মাইক্রোসফটের অ্যাকটিভেশন সার্ভার যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁদের হয়তো কেউ বলেনি! চাইলে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ ১০ সিস্টেমে হালনাগাদ করা সম্ভব হবে অর্থাৎ উইন্ডোজ ১০ এখনো পাবেন বিনা মূল্যে।
বৈধ উইন্ডোজ ৭ চালিত দুটি নতুন ও পুরোনো ল্যাপটপ, উইন্ডোজ ৮ চালিত একটি কম্পিউটার এবং একাধিক ভার্চ্যুয়াল যন্ত্রে পরীক্ষা চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে। সব কটি কম্পিউটারই ডিজিটাল লাইসেন্সের অধীনে সক্রিয় করা সম্ভব হয়েছে।
আগে ‘গেট উইন্ডোজ ১০’ বা জিডব্লিউএক্স নামের একটি ছোট অ্যাপের মাধ্যমে উপযুক্ত পুরোনো কম্পিউটারগুলো নতুন অপারেটিং সিস্টেমে হালনাগাদ করার সুযোগ ছিল। এখন অবশ্য সরাসরি সেই অ্যাপটি চালু নেই। যাঁদের উইন্ডোজ ৭ এবং ৮.১ সিস্টেম সক্রিয় এবং বৈধ লাইসেন্স রয়েছে, তাঁরা চাইলে নিচের ধাপ অনুসরণ করে উইন্ডোজ ১০ পেতে পারেন।
প্রথমেই যেতে হবে মাইক্রোসফটের https://www.microsoft.com/en-us/software-download/windows10
তারপর নিচে থাকা Download tool now বোতামে ক্লিক করে উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুলটি নামিয়ে ইনস্টল ও চালু করতে হবে। টুলটি চালু করে Upgrade this PC now অপশন নির্বাচন করে নেক্সট চাপতে হবে। তখন উইন্ডোজ ১০ সিস্টেমের সব ফাইল নামতে শুরু করবে, এর আকার সিস্টেম অনুযায়ী ৩-৪ গিগাবাইট পর্যন্ত হতে পারে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট নেওয়ার বার্তা দেবে। তখন পর্দায় আসা নির্দেশনা নিজের প্রয়োজন অনুসারে অনুসরণ এবং নির্বাচন করতে হবে। বলে রাখা ভালো, যদি সিস্টেম ড্রাইভে রাখা সমস্ত ফাইল, অ্যাপস এবং সেটিংস আগের মতোই রাখতে চান, তাহলে সতর্কতার সঙ্গে এই অপশনটি নির্বাচন করে দিতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে বেশ কিছু সময় লাগতে পারে। এটা আসলে নির্ভর করে ইন্টারনেট ব্যান্ডউইথ্ এবং সিস্টেমের ক্ষমতার ওপর।
ইনস্টলের প্রক্রিয়া শেষ হলে স্টার্ট বোতামে ক্লিক করে Settings > Update & Security > Activation মেনুতে গিয়ে নিজের ডিজিটাল লাইসেন্স সক্রিয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এর মানে হলো, এই কম্পিউটারে ভবিষ্যতে যতবার ইচ্ছা উইন্ডোজ ১০ মুছে ফেলে পুনরায় ইনস্টল করা যাবে কোনো প্রডাক্ট কি ছাড়াই। এভাবে সর্বশেষ উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট সংস্করণ বিনা মূল্যেই পাওয়া যাবে।

Create By - Rafez Technology.bd
read more

Thursday, October 5, 2017

বিনা মূল্যের কিছু অ্যান্টিভাইরাস 2017



উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার নামে নিজস্ব যে নিরাপত্তা অ্যাপলিকেশনটি বিল্ট-ইন অবস্থায় এমনিতেই পাওয়া যায়, সেটা নিজেই যথেষ্ট শক্তিশালী। সাধারণ নিরাপত্তার জন্য এই অ্যাপটিই যথেষ্ট। এছাড়া উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট সিকিউরিটি এ্যাসেনশিয়ালস নামে মাইক্রোসফটের নিজস্ব অ্যাপলিকেশনটি নামিয়ে ব্যবহার করতে পারেন। তবুও যাঁরা পুরনো অপারেটিং সিস্টেম এক্সপি বা উইন্ডোজ ৭ ব্যবহার করছেন, তাঁরা বাড়তি নিরাপত্তার জন্য চাইলে নিচের অ্যান্টি-ভাইরাসগুলোর যে কোন একটি নিজের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ব্যবহার করতে পারেন।


360 Total Security Free Antivirus 

Download Link-http://filehippo.com/download_360_total_security_free_antivirus/

এভিজি
এভিজির বিনা মূল্যের সংস্করণটি ব্যবহার করে যেসব মৌলিক সুবিধা পাওয়া যায় সেগুলো দিয়ে বাড়ি কিংবা ছোটখাটো অফিসের কম্পিউটারে নিরাপত্তার কাজটা ভালোই চলে৷ http://goo.gl/OzgZx3 ঠিকানায় গিয়ে ফ্রি ডাউনলোড বোতামে ক্লিক করে এভিজি নামানো যাবে। ইনস্টলের পর ইন্টারনেটে হালনাগাদ করতে হবে। অফলাইনে অ্যান্টিভাইরাসটি হালনাগাদ করতে চাইলে http://goo.gl/Nde6Bf ঠিকানা গিয়ে Iavi নামের ভাইরাস ডেফিনিশনের বাইনারি ফাইল নামাতে হবে।

Crate By: Rafez Technology.bd
read more

Wednesday, October 4, 2017

কিভাবে সেন্ড করা ই-মেইল ফিরে আনবেন।।ভালো লাগলে লাইক, কমেন্ট শেয়ার করবেন প্লিজ।

আজকে একটা মজার টিপস আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য এই ছোট টিপস। ভালো লাগলে লাইক, কমেন্ট শেয়ার করবেন প্লিজ।


কখনো হয়তো বার্তা লেখা শেষ করে সেন্ড বোতামে ক্লিক করার পরপরই বুঝলেন, পাঠানো ই-মেইলে কিছু একটা ভুল হয়েছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে, মেইলটি পৌঁছে গেছে তার গন্তব্যে! মেইল পাঠাতে সেন্ড বোতামে ক্লিক করার পরও অন্তত কিছুটা সময় পর্যন্ত সেটা ফিরিয়ে আনা অর্থাৎ আনডু করার সুযোগ জিমেইলে পাওয়া যাবে। জনপ্রিয় মেইল সেবা জিমেইলের ল্যাবস ব্যবহার করে এ রকম আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। সুবিধাগুলো চালু করতে হলে জিমেইলে ঢুকে (লগ-ইন) ওপরে ডানদিক থেকে Settings নির্বাচন করতে হবে। তারপর Labs ট্যাবে ক্লিক করলে উপাদানগুলোর তালিকা দেখা যাবে, সেখান থেকে সুবিধাগুলো সক্রিয় করা যাবে।

Green Robot : জিমেইলের চ্যাটে থাকা লোকজন যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাহলে তাঁদের নামের পাশে একটি ছোট্ট রোবট আইকন দেখাবে। এভাবে কারা কম্পিউটার থেকে আর কারা অ্যান্ড্রয়েড যন্ত্র থেকে চ্যাট করছেন, সেটা সহজে বোঝা যাবে। সুবিধাটি একইভাবে ল্যাবস ট্যাবে গিয়ে সক্রিয় হবে।
Undo Send : তাড়াহুড়ো করে সেন্ড বোতাম চেপে দিয়েছেন? সেন্ড বোতাম চাপলেও সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময়ের মধ্যে মেইল বার্তাটি আবার ফিরিয়ে আনা যাবে। এ জন্য বার্তা পাঠানোর পরই পর্দার ওপরে মাঝামাঝি জায়গায় থাকা Undo লিংকে ক্লিক করে কাজটি করা যাবে। সুবিধাটি চালু করতে চাইলে সেটিংস অপশনে ক্লিক করার পর Labs ট্যাবে গিয়ে Undo Send অপশনটি সক্রিয় করুন। তারপর General ট্যাবে গিয়ে আনডু সেন্ড অপশনের ডানে থাকা মেনু থেকে ৩০ সেকেন্ড নির্বাচন করুন। তারপর পেজের নিচে থাকা Save Changes চেপে সেটিংসটি সংরক্ষণ করুন।
Create By: Rafez Technology.bd
Fb Page: Rafez technology.bd
Fb Id: RafezUddin
read more
 
Blogger Templates