উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার নামে নিজস্ব যে নিরাপত্তা অ্যাপলিকেশনটি বিল্ট-ইন অবস্থায় এমনিতেই পাওয়া যায়, সেটা নিজেই যথেষ্ট শক্তিশালী। সাধারণ নিরাপত্তার জন্য এই অ্যাপটিই যথেষ্ট। এছাড়া উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট সিকিউরিটি এ্যাসেনশিয়ালস নামে মাইক্রোসফটের নিজস্ব অ্যাপলিকেশনটি নামিয়ে ব্যবহার করতে পারেন। তবুও যাঁরা পুরনো অপারেটিং সিস্টেম এক্সপি বা উইন্ডোজ ৭ ব্যবহার করছেন, তাঁরা বাড়তি নিরাপত্তার জন্য চাইলে নিচের অ্যান্টি-ভাইরাসগুলোর যে কোন একটি নিজের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
360 Total Security Free Antivirus
Download Link-http://filehippo.com/download_360_total_security_free_antivirus/
এভিজি
এভিজির বিনা মূল্যের সংস্করণটি ব্যবহার করে যেসব মৌলিক সুবিধা পাওয়া যায় সেগুলো দিয়ে বাড়ি কিংবা ছোটখাটো অফিসের কম্পিউটারে নিরাপত্তার কাজটা ভালোই চলে৷ http://goo.gl/OzgZx3 ঠিকানায় গিয়ে ফ্রি ডাউনলোড বোতামে ক্লিক করে এভিজি নামানো যাবে। ইনস্টলের পর ইন্টারনেটে হালনাগাদ করতে হবে। অফলাইনে অ্যান্টিভাইরাসটি হালনাগাদ করতে চাইলে http://goo.gl/Nde6Bf ঠিকানা গিয়ে Iavi নামের ভাইরাস ডেফিনিশনের বাইনারি ফাইল নামাতে হবে।
Crate By: Rafez Technology.bd


0 comments:
Post a Comment