Ads 468x60px

Search This Blog

Monday, July 31, 2017

কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগোবে না: শিক্ষামন্ত্রী

শনিবার সন্ধায় রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে তিনি এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নাহিদ বলেন, “আজকাল অভিভাবকরা মনে করে শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ালেই সন্তানরা ভাল কিছু করতে পারবে, তাই সন্তানদের কারিগরি শিক্ষা দিতে চায় না। আসলে বড় সার্টিফিকেট বড় কাজে লাগে না।
“তবে কিছু কিছু অভিবাবক তা বুঝতে শুরু করেছে। কোনটার চাহিদা আছে তা আগে দেখতে হবে।”
সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি প্রশিক্ষণের পর চাকরি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনায় এ অনুষ্ঠানের আয়োজন করে। 
নাহিদ বলেন, “আশা করি ২০২০ সালের মধ্যে শতকরা ২০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিবে। আর ৬০ ভাগ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা না দিলে দেশ এগোবে না।”
কারিগরি শিক্ষায় মেয়েদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “মেয়েরা এতই আগ্রহী যে, তাদের কথা বিবেচনা করে শুধু মেয়েদের জন্য সাতটি পলিটেকনিক করা হচ্ছে।”


মন্ত্রী জানান, যেসকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন বাতিল করা হয়েছে, সেগুলো আর নিবন্ধন ফিরে পাবে না।
“শিক্ষায় ব্যবসা করে কেউ টিকে থাকতে পারবে না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন বাতিল হয়েছে এগুলো আর ফিরে পাবে না। এর মধ্যে কয়েকটি আদালতে থেকে তাদের পক্ষে রায় নিয়ে এসেছে। তবে এরাও টিকে থাকতে পারবে না। কারণ প্রতিষ্ঠান হয় পড়াশোনার জন্য, সার্টিফিকেট বিক্রির জন্য নয়।”
read more

Saturday, July 29, 2017

শর্টকাটে কম্পিউটার বন্ধের উপায়

শর্টকাটে কম্পিউটার বন্ধ করতে চাইলে ডেস্কটপের খালি জায়গায় ডান ক্লিক করে New নির্বাচন করে Shortcut অপশনে ক্লিক করুন। এ উইন্ডোটি শর্টকাটের অবস্থান জানতে চাইবে। শাটডাউন প্রক্রিয়ার শর্টকাট তৈরি করতে চাইলে লোকেশনের জায়গায় লিখুন shutdown /p তারপর নেক্সট চাপুন, যেকোনো একটি নাম দিন অথবা শাটডাউন নামে যা আছে তাই রেখে ফিনিশ করুন। নতুন বানানো শর্টকাটে ডান ক্লিক করে Pin to Start নির্বাচন করুন। স্টার্ট স্ক্রিনে গিয়ে দেখুন সেখানে শাটডাউন নামে নতুন একটি টাইল যুক্ত হয়েছে। ডেস্কটপে রাখা শর্টকাটটিতে অথবা স্টার্ট পর্দায় বানানো টাইলসটিতে ক্লিক করলে কম্পিউটার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। একইভাবে উইন্ডোজ এক্সপি এবং ৭ অপারেটিং সিস্টেমেও ডেস্কটপে এই শর্টকাট তৈরি করে কম্পিউটার বন্ধের কাজটি করা যাবে।
একইভাবে রিস্টার্ট শর্টকাট বানাতে চাইলে লোকেশনের জায়গায় শুধু লিখতে হবে shutdown /r /t 0 (এখানে শেষ অক্ষরটি শূন্য)। ডেস্কটপের এই শর্টকাটে ডান ক্লিক করে Pin to Start নির্বাচন করলে স্টার্ট পর্দায় রিস্টার্ট নামে নতুন একটি টাইলস চলে আসবে। ডেস্কটপের শর্টকাটে অথবা স্টার্ট পর্দায় টাইলসটি ক্লিক করলে কোনো সতর্ক বার্তা দেওয়া ছাড়াই কম্পিউটার বন্ধ হয়ে পুনরায় চালু হবে। শুধু ডেস্কটপ শর্টকাট তৈরির ক্ষেত্রে একইভাবে এটি উইন্ডোজ এক্সপি এবং ৭-এ প্রযোজ্য হবে।
আপনি যদি উইন্ডোজ ৮.১ অথবা উইন্ডোজ ১০ ব্যবহার করেন, তাহলে নতুন একটি সুবিধা পাবেন। কি-বোর্ডের Windows Key + X চেপে অথবা স্টার্ট বোতামে ডান ক্লিক করলে Shut down or sign out নামে একটি অপশন পাবেন, সেখান থেকে প্রয়োজনীয় কাজটি সারা যাবে। উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে Windows Key চেপে ধরে দুবার U চাপলে সেটি বন্ধ অথবা একবার U ও আরেকবার R চেপে রিস্টার্ট করা যায়। উইন্ডোজ সাতে Windows Key চাপার পর ডান তির চিহ্নিত বোতাম বা রাইট অ্যারো চেপে এন্টার চাপলে সেটি বন্ধ হবে অথবা উইন্ডোজ কি চাপার পর দুবার ডান অ্যারো চেপে এবং দুবার আপ অ্যারো চেপে এন্টার করলে রিস্টার্ট হবে।
read more

তথ্য খোঁজার উন্নত কৌশল গুগলে 2017

গতি আর সহজবোধ্যতার কারণে গুগলের বিভিন্ন সেবা এখন সবার কাছেই বেশ জনপ্রিয়। গুগলের সেবা সাধারণভাবে ব্যবহার করার চেয়ে, সেটিংস একটু এদিক সেদিক করে গুগলে তথ্য খোঁজার কাজটা সহজ করা যায়।

প্রতি পৃষ্ঠায় বেশি ফলাফল

গুগল অনুসন্ধানে প্রতি পৃষ্ঠায় সাধারণত ১০টি ফলাফল দেখানোর সেটিংস আগে থেকেই ঠিক করা থাকে (ডিফল্ট)। সঙ্গে আনুষঙ্গিক বিষয়বস্তু, সংবাদ বা ছবির ফলাফল। প্রতি পৃষ্ঠায় এ সংখ্যাটা চাইলে বাড়ানো যায়। গুগল সার্চ পেজের ডানে থাকা Settings লিংকে ক্লিক করে Search settings-এ ক্লিক করুন। সেটিংস পেজ থেকে Results per page স্লইডারটি পছন্দমতো ১০, ২০, ৩০ বা ১০০ পর্যন্ত অনুসন্ধান ফলাফল বিস্তৃত করতে পারবেন।

উন্নত পদ্ধতি

সাধারণভাবে ব্যবহার করা গুগল সার্চের চেয়ে এর অ্যাডভান্সড সেটিংস দিয়ে আরও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ খোঁজার গুরুত্ব প্রয়োগ করে মোট ফলাফল থেকে ছেঁকে নিজের চাহিদামতো ফলাফল পাওয়া যায়। গুগল সার্চ পেজের ডানে Settings লিংকে ক্লিক করে Advanced search অপশনে যান। নতুন পেজ এলে-
যেসব শব্দ খুঁজতে চান সেগুলো all these words বক্সে,
যে শব্দটি অবশ্যই গুরুত্বের সঙ্গে খুঁজবেন সেটি this exact word or phrase ঘরে,
যেকোনো একটি শব্দ খুঁজতে any of these words-এর ঘরে,
ভাষা নির্বাচন করতে language,
নির্দিষ্ট দেশভিত্তিক ফলাফল পেতে চাইলে region,
নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি নির্ধারণ করতে last update,
ওয়েবপেজের ঠিক কোথায় খুঁজবে সেটি নির্ধারণে terms appearing এবং
যদি কোনো ফাইল খুঁজতে হয় তাহলে File type বক্স থেকে নিজের প্রয়োজনীয় অপশনটি বাছাই করতে হবে।
read more

কি-বোর্ডের কিছু শর্টকাট

একধাপ ওপরে যাওয়া

কি-বোর্ডের Windows Key+E চেপে উইন্ডোজের ফাইল এক্সপ্লোরার খুলুন। এক্সপ্লোরার খোলা অবস্থায় ধরুন আপনি Documents>Salary>2017>July ফোল্ডারে আছেন। এখন Salary ফোল্ডারে যেতে চাইলে বর্তমান অবস্থান থেকে দুই ধাপ আগে যেতে হবে। এ জন্য Alt চেপে ধরে দুবার ওপর দিকে চিহ্নিত তির বা আপ-অ্যারো চাপুন। এভাবে প্রতিবার Alt+Up Arrow একধাপ করে এগিয়ে যাওয়া যায়।

সামনে-পেছনে যাওয়া

আপনি চাইছেন আবার July ফোল্ডারে যাবেন। কি-বোর্ডের Alt+Left Arrow চেপে প্রতিবার একধাপ করে পেছন দিকে যেতে পারবেন। তাই Alt চেপে ধরে দুবার বাঁয়ে তীর চিহ্নিত কি চাপুন। একইভাবে এক ধাপ করে সামনের দিকে যেতে চাইলে অল্টার কি চেপে ডান তীর চাপুন।

নতুন ফোল্ডার তৈরি

উইন্ডোজের যেকোনো জায়গায় নতুন ফোল্ডার তৈরি করতে হলে ডান ক্লিক করে সাধারণত New>Folder ক্লিক করে তৈির করি। এর একটা সহজ শর্টকাট আছে। Ctrl+Shift+N চাপলে নতুন ফোল্ডার তৈরি হবে। উইন্ডোজ এক্সপি বাদে অন্য সব সংস্করণেই এই শর্টকাটটি কাজে লাগানো যাবে।
read more

Friday, July 28, 2017

তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়।

তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৯৭৫ সালে অলটেয়ার-৮৮০ নামে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করেন। এজন্য তড়িৎ প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টসকে মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়।

read more

Thursday, July 27, 2017

Southeast Bank Limited Scholarship 2017

অ্যাপ্লিকেশন ফরম পেতে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.facebook.com/groups/1221169627967722/
read more

Wednesday, July 26, 2017

ফেসবুকে ৮ তথ্য না দেয়ার পরামর্শ দিল ডিএমপি ! দিলে শিঘ্রই ডিলেট করুন !

ফেসবুক ব্যবহারে অসচেতনতার কারণে মানুষ নিজের অজান্তেই নিজেকে অনিরাপদ করে তুলছে। লোকেশন ট্যাগ সহ নিজের ও পরিবারের সদস্যদের ছবি পোস্ট করার মাধ্যমে ব্যক্তিগত তথ্যাদি অপরাধীদের কাছে সহজলভ্য করে দিচ্ছে।
এ কারণে কিছু বিষয় ফেসবুকে শেয়ার না করার পরামর্শ দিয়েছে পুলিশ। এভাবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা এড়ানো সম্ভব বলে তারা আশা করছেন।
ফেসবুকে যে ৮টি বিষয় শেয়ার না করার পরামর্শ দেয়া হয়েছে:
১. জন্ম তারিখ অনেকেই নিজের জন্ম তারিখ ফেসবুকে উন্মুক্ত করে রাখেন। এটি আপনার জন্য অনিরাপদ। কারণ তথ্য প্রযুক্তির যুগে জন্ম তারিখ থেকেই অনেক তথ্য সংগ্রহ করেন হ্যাকারা। অথবা যেকোনো শত্রু এই বিশেষ দিনে টার্গেট করে আপনার ওপর হামলা চালাতে পারে। তাই ফেসবুকে জন্মতারিখ উন্মুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
২. শিশু কোথায় পড়াশুনা করে গত কয়েক বছরের যৌন ও শিশু বিষয়ক অপরাধগুলো গবেষণা করে ইংল্যান্ডের শিশু বিষয়ক সংস্থা এনএসপিসিসি জানান, অধিকাংশ অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসচেতন ছিলেন। এজন্য অনাকাঙ্খিত ঘটনাগুলো ঘটেছে। অথচ অনেক অভিভাবক শিশুদের নিয়ে অবেগাপ্লুত হয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেইসঙ্গে স্ট্যাটাসে জানিয়ে দেন, তার শিশু কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এটি শিশুর জন্য নিরাপদ নয়। এতে শিশু অপহরণের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।
৩. শিশুর ছবি অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ‘শিশুদের নিয়ে যেকোনো তথ্য পাবলিকের কাছে শেয়ার করার বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। যদিও অনেকেই শিশুদের ছবি ফেসবুকে শেয়ার করেন। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল, শত্রুরা আপানার শিশুকে চিনে রাখলো। এরপর সুযোগ বুঝে শিশুটিকে অপহরণ করলো।’
৪. বর্তমান অবস্থান যেখানে সেখানে সেলফি তুলে লোকেশন ট্যাগ করে দেওয়াটা অনিরাপদ। এর মাধ্যমে যে কেউ আপনার সবশেষ অবস্থান জানতে পারে। ফলে নিরাপত্তা ঝুঁকি বাড়ে। দেখা গেল, আপনার অবস্থান জেনেই শত্রুপক্ষ আপনার ওপর হামলা করলো।
৫. কখন এবং কোথায় যাচ্ছি দেখা যায়, আমরা কখন, কোথায় যাচ্ছি কিংবা ভ্রমণে বের হচ্ছি সে বিষয়টি ফেসবুকে জানিয়ে দিই। যা মোটেও নিরাপদ নয়। এই বিষয়গুলো জেনে আপনার প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। হয়তো শত্রুপক্ষ আপনার এমন তথ্য পাওয়ার অপেক্ষায় ছিলো। সেটি জেনে আপনার ওপর হামলা করতে পারে। ফেসবুকে এসব বিষয়ের জানান দেওয়া নিজের নিরাপত্তার জন্য হুমকি।
৬. নির্দিষ্ট স্থান ট্যাগ করা অনেক সময় ফেসবুকে নিজের অবস্থানের নির্দিষ্ট স্থান ট্যাগ করে দেন অনেকেই। ওই সময় আপনার প্রোফাইল যে ভিজিট করবে, সে জানতে পারবে এখন আপনি কোথায় আছেন। সেটি বাসায় কিংবা অফিসে হোক। দেখা গেল, এভাবে কেউ আপনার বাসা ও অফিসের ঠিকানা সংগ্রহ করে রাখলো। পরবর্তীতে সুযোগ বুঝে আপনার ক্ষতি করলো। আর এ জন্য ফেসবুকে লোকেশন ট্যাগ করা মোটেও নিরাপদ নয়।
৭. ফোন বা মোবাইল নম্বর অনেকেই মোবাইল কিংবা ফোন নাম্বার ফেসবুকে উন্মুক্ত করে রাখেন। যা সম্পূর্ণভাবে অনিরাপদ। দেখা গেলো, শত্রুপক্ষ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে এবং সুযোগ বুঝে কাজ করে। পাশাপাশি যে কেউ আপনার মোবাইল নাম্বার সংগ্রহ করে, সময়ে অসময়ে কল দিয়ে বিরক্ত করার সুযোগ পায়। মোবাইল বা ফোন নম্বর ব্যক্তিগত গোপনীয় জিনিস। পরিচিত ব্যক্তিদের ছাড়া কাউকে ফোন কিংবা মোবাইল নম্বর দেওয়া নিরাপদ নয়।
৮. ক্রেডিট কার্ডের তথ্য ক্রেডিট কার্ড হচ্ছে গোপন ও স্পর্শকাতর বিষয়। ক্রেডিট কার্ডের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা ওয়েবসাইট বুঝেই দিতে হবে। যাতে আপনার দেওয়া তথ্য তাদের কাছে সুরক্ষিত থাকে। আর দেরি নয়। সচেতন হবার এখনই সময়।
read more
 
Blogger Templates