গতি আর সহজবোধ্যতার কারণে গুগলের বিভিন্ন সেবা এখন সবার কাছেই বেশ জনপ্রিয়। গুগলের সেবা সাধারণভাবে ব্যবহার করার চেয়ে, সেটিংস একটু এদিক সেদিক করে গুগলে তথ্য খোঁজার কাজটা সহজ করা যায়।
প্রতি পৃষ্ঠায় বেশি ফলাফল
গুগল অনুসন্ধানে প্রতি পৃষ্ঠায় সাধারণত ১০টি ফলাফল দেখানোর সেটিংস আগে থেকেই ঠিক করা থাকে (ডিফল্ট)। সঙ্গে আনুষঙ্গিক বিষয়বস্তু, সংবাদ বা ছবির ফলাফল। প্রতি পৃষ্ঠায় এ সংখ্যাটা চাইলে বাড়ানো যায়। গুগল সার্চ পেজের ডানে থাকা Settings লিংকে ক্লিক করে Search settings-এ ক্লিক করুন। সেটিংস পেজ থেকে Results per page স্লইডারটি পছন্দমতো ১০, ২০, ৩০ বা ১০০ পর্যন্ত অনুসন্ধান ফলাফল বিস্তৃত করতে পারবেন।
উন্নত পদ্ধতি
সাধারণভাবে ব্যবহার করা গুগল সার্চের চেয়ে এর অ্যাডভান্সড সেটিংস দিয়ে আরও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ খোঁজার গুরুত্ব প্রয়োগ করে মোট ফলাফল থেকে ছেঁকে নিজের চাহিদামতো ফলাফল পাওয়া যায়। গুগল সার্চ পেজের ডানে Settings লিংকে ক্লিক করে Advanced search অপশনে যান। নতুন পেজ এলে-
যেসব শব্দ খুঁজতে চান সেগুলো all these words বক্সে,
যে শব্দটি অবশ্যই গুরুত্বের সঙ্গে খুঁজবেন সেটি this exact word or phrase ঘরে,
যেকোনো একটি শব্দ খুঁজতে any of these words-এর ঘরে,
ভাষা নির্বাচন করতে language,
নির্দিষ্ট দেশভিত্তিক ফলাফল পেতে চাইলে region,
নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি নির্ধারণ করতে last update,
ওয়েবপেজের ঠিক কোথায় খুঁজবে সেটি নির্ধারণে terms appearing এবং
যদি কোনো ফাইল খুঁজতে হয় তাহলে File type বক্স থেকে নিজের প্রয়োজনীয় অপশনটি বাছাই করতে হবে।


0 comments:
Post a Comment